ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ইচ্ছেমতো পানি ছাড়া, কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পাশের দেশগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো পানি ছেড়ে দিলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
মঙ্গলবার (২৭ আগস্ট) টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, পাশের যে দেশগুলো রয়েছে যেগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত তারা যদি শুধু নিজেদের কথা চিন্তা করে কোন বাঁধ ইচ্ছামতো খুলে দেয়; তাহলে তাদের এমন কার্যক্রম পরবর্তীতে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশই ঠিক করবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, পানি ছাড়ার আগে এমন সিদ্ধান্ত যেন নেয়া হয়, যাতে আমরা পূর্বপ্রস্তুতি নেবার সময় পাই। আমরা কখনও অবিবেচকের মতো এটা বলব না যে আপনাদের ওখানে পানিতে ভেসে যাক; তা-ও পানি আটকে রাখতে হবে।

কিন্তু এটি যেন নিয়মমাফিক ও পরিমাণমতো হয় সেটি আমাদের চাওয়া। সেটা না হলে পানি ছাড়ার সিদ্ধান্ত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দেন সারজিস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইচ্ছেমতো পানি ছাড়া, কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে

আপডেট সময় :