ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ইসলামপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদের কবর জিয়ারত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ লিটনের কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিহত শহিদ লিটনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে মো. লিটন ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডার রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বের হলে টহলরত পুলিশের গুলিতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের ভাই ইমন নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদের কবর জিয়ারত

আপডেট সময় :