ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

‘একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা’

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটা তো কাম্য না।একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা তো জাতির ব্যর্থতা। নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত। সর্বশেষ নিষিদ্ধ, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নীচে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রেলপথ মন্ত্রাণালয়ের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন প্রশ্ন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়টি জাতি কিভাবে দেখে। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে। দেশ থেকে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের জনগণ।
জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।
তিনি আরও বলেন, সরকারের যত জায়গা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সে সমস্ত জায়গা চিহ্নিত করা হচ্ছে। এরমধ্যে কিছু জায়গা যেগুলো এক একরের বেশি সেগুলো এক রকমের চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচে আছে সেগুলোকে একরকম চিহ্নিত করা হচ্ছে। তিন একরের উপরে যেগুলি আছে সেগুলোকে আবার আরেক রকম করে চিহ্নিত করা হয়েছে। তিন একরের উপর যেখানে জায়গা আছে সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তিন একরের অধিক জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। সেখানে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ ১আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা’

আপডেট সময় :