ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়োলো আফগানিস্তান

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে।

একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেই দল এখন নেমে গেছে ৯ নম্বরে।

শারজাহতে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ের এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আইসিসির ওয়েবসাইটে।

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট।

৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট।

দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।

বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়োলো আফগানিস্তান

আপডেট সময় :