ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ওসমানীতে বিশাল স্বর্ণের চালান আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণেল বিশাল চালান আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা জুস মেশিনে ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

আটক যাত্রী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন।

সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওসমানীতে বিশাল স্বর্ণের চালান আটক

আপডেট সময় :