ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কাঁঠালিয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, মামলা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি পারিবারিক বিরোধ কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় গত বুধবার (৬ আগষ্ট) প্রবাসী জুয়েল জমাদ্দারের পিতা সাবেক সেনা সদস্য মো.ফজলুল হক জমাদ্দার বাদী হয়ে আপন ছোট ভাই সাইদুল হক জমাদ্দারকে আসামী করে থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর গ্রামের সাবেক সেনা সদস্য ফজলুল হক জমাদ্দারের সাথে জমি নিয়ে দ্ধন্ধ চলছে আপন ছোট ভাই সাইদুল হকের সাথে। গত সোমবার (৪ আগষ্ট) দুপুরে ফজলুল হকের দখলীয় জমিতে বেরা নির্মাণ শুরু করে সাইদুল হক। খবর পেয়ে ফজলুল হকের পুত্রবধু লিয়া আক্তার এতে বাঁধা দেয়। এনিয়ে চাচা শ্বশুরের সাথে তর্কবির্তক হয়। এক পর্যায় আসামী সাইদুল হক দাওয়য়ের উল্টো পিট দিয়ে গৃহবধু লিয়া আক্তারকে পিটিয়ে জখম করে। এসময় ফজলুল হকের বাসায় বেড়াতে আসা নিকট আত্নীয় আসাদুজ্জামান নুর ঝগড়া থামাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে সাইদুল হক। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ফজলুল হক জমাদ্দার এবং তার ভাই সাইদুল হক জমাদ্দারের সাথে দীর্ঘদিন ধরে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে। এদের মধ্যে দ্ধন্ধের নাটের গুরু ভাতিজা রেজাউল জমাদ্দার। সে শুধু চাচাতদের সাথেই নয়, এলাকার বহু মানুষের সাথে লাগিয়ে দেন। এনিয়ে রেজাউল অনেক মামলার আসামী হয়েছে। তারপরও সে সমাজে দ্ধন্ধ লাগিয়ে রাখে। যা ঠিক নয়।
থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, মামলা

আপডেট সময় :