ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটালো ভারতীয় সমর্থকেরা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই। বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে। তবে ম্যাচ মাঠে গড়াতেই বাংলাদেশের এক সমর্থক বিদ্বেষের শিকার হয়েছেন।

রবির অভিযোগ, টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এই সমর্থককে ম্যাচের শুরু থেকেই ভারতীয় সমর্থকরা অকথ্য ভাষায় গালাগালি করেন। পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি। সেখানে বসেই দেখছিলেন খেলা।

তিনি জানান, কিন্তু এত চেষ্টা করেও রক্ষা হয়নি। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির একটু নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক। ভারতীয়দের কিল ঘুষিতে রবি এতটাই আহত হন যে, ওই স্থানেই মূর্ছা যান।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা রবিকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান।

গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসবের অধিকাংশ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও বাংলাদেশ সিরিজকে ঘিরে ভারতে উত্তেজনা সৃষ্টি হয়।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন না করার জন্য বিসিসিআইকে বারবার অনুরোধ করেছিল ভারতের বেশকিছু উগ্রবাদী সংগঠন। সিরিজ আয়োজন করলে সেখানে হামলার হুমকিও দেয়া হয়েছে।

তবে বিসিসিআই এসব হুমকি অগ্রাহ্য করে খেলা নির্দিষ্ট সময়েই মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়। সেজন্য বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তাও কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়।

তবে খেলোয়াড়রা নিরাপত্তা বলয়ে থাকলেও দর্শকদের ক্ষেত্রে সেটা যে নিশ্চিত করা সম্ভব হয়নি তার ইঙ্গিত মিললো টাইগার রবি নামের বাংলাদেশ ক্রিকেটের সুপারফ্যানের অভিযোগে। যদিও তাকে মারধরের ঘটনায় উগ্রবাদী কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কি না তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটালো ভারতীয় সমর্থকেরা

আপডেট সময় :