ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৮০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মেহেদি হাসান রনি।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দোয়া চান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন জিয়া বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মেহেদি হাসান রনি প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার এর জ্যেষ্ঠ পুত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

আপডেট সময় :