ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি

ইমাম হোসেন খাঁন, কোম্পানীগঞ্জ (কুমিল্লা)
  • আপডেট সময় : ২২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। গত শুক্রবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডস্থ ব্যাপারী স্কুল সংলগ্ন, হাজী আজিজুল হক পঞ্চায়েত নতুন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি জনসাধারণের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু।
বিশেষ অতিথি ছিলেন বাসাপ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সম্পাদক সাংবাদিক মেছবাহ উদ্দীন, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি ইমাম হোসেন খাঁন,সাংবাদিক অজয় কুমার আচার্য, সঞ্চয় ভৌমিক,বিমল মজুমদার, আবু সায়েদ শাকিল,শাহাদাত হোসেন ,মানবাধিকার কর্মী শামীম সিরাজ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইনকিলাব জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান। জেলায় বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) আগামীতেও সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি।
অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ফল, কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। এছাড়াও, বৃক্ষরোপণ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তাই প্রত্যেক বাড়ীতে একটা করে গাছ রোপণ করুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় :