ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

গুরবাজের মোস্তাফিজের আঘাত, চাপে আফগানিস্তান

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলে ৪১ রান। তবে এরপর নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান অল্প সময়ের মধ্যে দেন জোড়া ধাক্কা।

তবে এই চাপের মধ্যেও দারুণ এক ফিফটি হাঁকিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু অন্যপ্রান্তে পড়ে গেছে ৩ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে আফগানিস্তান।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৪৪ রান। ব্যাট হাতে ৯৮ বলে ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ১১৯ বলে ৬৬ রান করেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

২৪৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আফগানদের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। অষ্টম ওভারে বল করতে এসে এই জুটি ভাঙেন নাহিদ রানা। বাংলাদেশের জার্সিতে অভিষেক ওয়ানডে খেলতে নামা এই ফাস্ট বোলারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার সাদিকুল্লাহ (১৪)।

এরপর দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। এবার মোস্তাফিজের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনে নামা রহমত শাহ (৮)। তবে ওপেনার গুরবাজ একপ্রান্ত আগলে রান তুলতে থাকেন। মাঝে মাঝে হাত খুলতেও দেখা যায় তাকে। অবশেষে ৬০ বলে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে ফিফটি তুলে নেন তিনি। পরের ওভারে এসে প্রথম বলেই হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মোস্তাফিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুরবাজের মোস্তাফিজের আঘাত, চাপে আফগানিস্তান

আপডেট সময় :