ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

গোবিন্দগঞ্জ সীমানা প্রাচীর ভেঙে জমি দখলচেষ্টার অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যক্তির ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর ভেঙে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রী রুপলাল রবিদাস, রবিচান রবিদাস ও শ্রীমতী মাধবী রানী এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা সামলাল রবিদাসের নিকট থেকে তার পৈত্রিক সোয়া ৫ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে সীমানা প্রাচীর দিয়ে জমি ভোগদখল করে আসছিলেন রফিকুল ইসলাম। সম্প্রতি সামলাল রবিদাস মারা যান।
এরই একপর্যায়ে জমি ক্রতা রফিকুল ইসলাম স্ত্রীসহ সৌদি আরবে পবিত্র হজ্ব পালনের গত ২১ এপ্রিল সৌদি আরব গমন করেন। এই সুযোগে গত ২৮ মে আসামিগণ জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, জমি ক্রয়ের পর খাজনা-খারিজ প্রদান করে সীমানা প্রাচীর দিয়ে ভোগদখল করে আসছি। পরিবার নিয়ে হজ্বে গেলে রাতের-আধারে আসামিরা সুযোগ বুঝে জমি দখলের চেষ্টা করে চলেছে। ফলে আইনের প্রতি
শ্রদ্ধা রেখে বিবাদে না গিয়ে আদালতে তাদের নামে মামলা করি। এ বিষয়ে রুপলাল রবিদাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নালিশী জমি
আমাদের পৈত্রিক। আমার ভাই কিভাবে জমি বিক্রি করেছে তা আমাদের জানা নেই।
রফিকুল ইসলাম আমাদের নামে আদালতে মামলা করেছে। আদালত যে রায় দিবেন তা আমরা মেনে নিবো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জ সীমানা প্রাচীর ভেঙে জমি দখলচেষ্টার অভিযোগ

আপডেট সময় :