ঘাটাইলে কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ হল রুমে ঘাটাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) সমর্থিত “পোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিব এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমাদুল হাসান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন।
এসময় বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে নতুন প্রযুক্তির ব্যবহার, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।




















