ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

চট্রগ্রামে কর্ণফুলী নদীর মোহনা থেকে নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার

মনির হোসেন
  • আপডেট সময় : ২২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জন জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ রবিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ৭ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম হতে নোয়াখালী গমনকালে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট ‘এফবি অনিকা’ চলমান লাইটার ভ্যাসেলের সাথে সংঘর্ষের ফলে সমুদ্রে ডুবে যায়। উক্ত বোটে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জনকে খুঁজে পাওয়া যায়নি। উক্ত সংবাদের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ড উদ্ধারকারী দল কর্তৃক নিখোঁজ ৮ ব্যক্তির মধ্যে গত ৯ আগস্ট বিকাল ৫ টায় ২ জন এবং ১০ আগস্ট সকাল ৮ টায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ স্ব-স্ব আত্মীয়-স্বজনদের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্রগ্রামে কর্ণফুলী নদীর মোহনা থেকে নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় :