ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

চুনারুঘাটে ওয়াজে গিয়ে ১ মাস ধরে নিখোঁজ ২ স্কুলছাত্র

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ)
  • আপডেট সময় : ৪৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাদের খোঁজে পরিবারের সদস্যরা উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন

চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১ মাস ধরে দুই ছাত্র নিখোঁজ রয়েছে। তারা দুইজন হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে বাহুবল হামিদনগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও গত ২০ জানুয়ারি সালমানের মা চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জি.ডি নং- ৯৯২ ও ১১৬৩। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে স্থানীয় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। এদিকে দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। দুই সন্তান প্রায় ১ মাস ধরে নিখোঁজ ভাবতেই পারছেন না বাবা-মা। বারবার মূর্ছা যাচ্ছেন তারা। মাঝে মাঝে একটু চোখ মেললেও দুই সন্তানের জন্য আবার মূর্ছা যাচ্ছেন ওই দুই সন্তানের বাবা-মা। নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার বলেন, সালমান মাদ্রাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে পাশ্ববর্তী গোয়াছপুর মাদ্রাসার মাহফিলে যাওয়ার কথা বলে বের হয়েছিল দু’জন। এরপর থেকেই নিখোঁজ রয়েছে তারা। এ নিয়ে পরিবারের সদস্যরা খুবই আতংক ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। নয়নের মা জাসমিন আক্তার আসমা ও মাহমুদা আক্তার তাদের দুই সন্তানকে হারিয়ে শুধু কান্নাকাটি করছেন। এমনকি দুশ্চিন্তায় ঠিকমত খাচ্ছেন না। তাদের খোঁজে মা মাহমুদা সহ পরিবারের সদস্যরা এখন দিশেহারা হয়ে ব্যস্ত রয়েছেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে। দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসার ছাত্র সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে ওয়াজে গিয়ে ১ মাস ধরে নিখোঁজ ২ স্কুলছাত্র

আপডেট সময় :