ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী প্রযুক্তি ও জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিভাগের শ্রেণীকক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।
সেমিনার পরিচালনা করেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ, টোকিও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আকিরা সিবানুমা এবং ড. কেইকো নানিশি।
প্রথমাংশে বক্তারা স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তাঁরা বিশেষভাবে পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) সিস্টেম–এর কার্যকারিতা তুলে ধরেন। এই পদ্ধতিতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও রেড—এই চার ভাগে শ্রেণিবদ্ধ করে পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ৬১ শতাংশ ‘হেলথি’ এবং ৩৯ শতাংশ ‘আনহেলথি’।
বক্তারা আরও বলেন, পিএইচসি সার্ভিস মডেল গ্রামীণ পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানে হেলথ ক্যাম্প আয়োজন এবং মাইক্রো হেলথ এন্টারপ্রেনারশিপের সম্ভাবনা নিয়েও দিকনির্দেশনা দেন তাঁরা।
সেমিনারের শেষাংশে বক্তারা জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জাপান স্টুডেন্টস অর্গানাইজেশন, এডিবি-জেএসপি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক–জাপান স্কলারশিপ প্রোগ্রাম) এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অন্যান্য অনুষদের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

আপডেট সময় :