ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

জেল পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামী আটক হয় স্থানীয় যুবকদের হাতে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭১ বার পড়া হয়েছে

বগুড়া জেলা কারাগার চবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ ফুটো করে পালায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি

বগুড়া জেলা কারাগারের দূরেই করতোয়া নদী। জেল পালানো মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামী নদীর তীর দিয়ে প্রায় আধ কিলোমিটার পথ পেরিয়ে ফলে আলী বাজারের পাশের সাঁক পেরিয়ে যাবার চেষ্ট করছে। এমন সময় বাজারে থাকা কয়েকটি কুকুরের টানা ঘেউ ঘেউ শব্দে কয়েকজন স্থানীয় যুবক এগিয়ে আসে।

তারা চার ব্যক্তির পরিচয় জানতে চায়। এ সময় চারজন নিজেদের শ্রমিক বলে পরিচয় দেয়। কিন্তু তাদের কথা বিশ্বাসযোগ্য হয়নি যুবকদের। তারা স্থানীয় ওয়ার্ড কমিশনারকে খবর দেন। ওয়ার্ড কমিশনার এসে দেখতে পান চারজনের একজনের পড়নে জেলখানার পোশাক।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জেল পালানোর কথা স্বীকার। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। সময় তখন বুধবার ভোর ৪টা ১০ মিনিট।

এর আগে মঙ্গলবার দিবাগ রাত ৩টা ৫৬ মিনিটে বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ ফুটো করে প্রাচীর টপকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি।

কয়েদিরা হচ্ছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম (কয়েদি নম্বর ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর ৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নম্বর ৩৬৮৫) ও বগুড়ার কুটুরবাড়ি পশ্চিম পাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর ৪২৫২)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেল পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামী আটক হয় স্থানীয় যুবকদের হাতে

আপডেট সময় :