ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের কবিরাজ পাড়ার বাসিন্দা। গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি,খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ এর প্রতিনিধি মামুন মিয়া, ডোনেট ২০ টাকা হাসিব আল তুহিন, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইন এর প্রতিনিধি মোরাদ হোসেন (চান), আলোর সন্ধানে আসঝি সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন ও সাংবাদিক সাইফুল ইসলাম। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল প্যাডেল রিকশা। তা দিয়ে পরিবারের চার সদস্যের জীবনযাত্রা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। রফিকুলের দুই ছেলেই ছাত্র লেখাপড়া খরচ যোগাতে হিমশিম।একজন বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ে এবং অপরজন সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছে।রফিকুলের এই মানবেতর জীবনযাত্রা দেখে পাশে দাঁড়ায় ঝিনাইগাতীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝিনাইগাতী থেকে যা কিছু’ এর প্রতিনিধি সেচ্ছাসেবী আতিকুর রহমান খান ও তার সহযোগী সিয়াম আহমেদ, হুমায়ুন কবির, রাকিব হাসান। এ বিষয়ে আয়োজকরা জানান, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো অনেক অসহায় মানুষকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন, এই উপহার আমার জীবনের বড় পাওয়া। এই গাড়ি থেকে আয়-রোজগার করে পরিবারকে নিয়ে ভালোভাবে চালতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া করি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

আপডেট সময় :