ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া এলাকায় র্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছে।

নিহতরা হলেন অটোরিকশার চালক বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলাম, একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রহিমা বেগম ও গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের আব্বাস মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর থেকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে অটোরিকশাটি তিন যাত্রী নিয়ে বাঁশতৈলের দিকে আসছিল। পথে উপজেলার তেলিপাড়া এলাকায় পৌঁছালে সখিপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পেছন থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক নাজমুল ইসলাম মারা যান। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, দুই পিকআপের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় :