ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ঢাবিতে পিটিয়ে হত্যা: তিন শিক্ষার্থী গ্রেপ্তার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, ছাত্রলীগের হল শাখার উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক থেকে পদত্যাগকৃত ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন সাকিন।

তোফাজ্জলকে আঘাত করার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রক্টর জানিয়েছেন।

এর আগে তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অ্যাডভাইজার আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে পিটিয়ে হত্যা: তিন শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট সময় :