ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে মাওলানা আব্দুল হামিদ

ফকির মিরাজ আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ১৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী, দুর্বৃত্তের হামলায় নিহত গৌতম গাইন (৩৫) এর পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, মাওলানা আব্দুল হামিদ।
গতকাল রবিবার সকালে শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নিহত গৌতম গাইনের বাড়িতে যান ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে শান্তনা দেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। স্ত্রী মিলি বৈরাগী, মেয়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের পাশে থেকে আইনের সকল সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।
এসময় তিনি বলেন, দেশে এভাবে আর কেউ যেনো পিতা- হারা না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর বাংলাদেশে ঘটবে না ইনশাআল্লাহ। আমরা গৌতম গাইনের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাব।
উপস্থিত সংবাদ কর্মীদের আব্দুল হামিদ বলেন, আপনারাও পুলিশের পাশাপাশি অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা মিডিয়াতে ছড়িয়ে দিন।।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান,জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখ সহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।
গৌতম গাইন কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় গত বুধবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে নিখোঁজ হন। শুক্রবার আনুমানিক দুপুর ১ টায় মাদারীপুর-গোপালগঞ্জ বিল রুড ক্যানেল (নদী) থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে মাওলানা আব্দুল হামিদ

আপডেট সময় :