ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত আহত এক

বোরহান উদ্দিন, জামালপুর
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের রাস্তায় হাঁটাহাঁটির সময় প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হন।
গতকাল শনিবার সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্ল্যাকান্দি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (৫০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্ল্যাকান্দি গ্রামের বাসিন্দা ও পোল্ল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্য দিকে আহত ব্যক্তির নাম সামিউল ইসলাম। তাঁর বাড়িও পোল্ল্যাকান্দি গ্রামে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন আতাউর ও সামিউল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সামিউলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার পর ওই প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে গেছেন জানিয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত আহত এক

আপডেট সময় :