ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দেশজুড়ে ব্যাপক বৃষ্টি, ৬ জেলায় বন্যার শঙ্কা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ২৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় জেলার মধ্যে পাঁচটিই হাওর অঞ্চলের জেলা। ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে – সরদার উদয় রায়হান

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে দেশের অন্তত ছয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলের অন্তত ১৪ জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে কয়েকটি এলাকার নদীতীর রক্ষা বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অনেক এলাকা। নিম্নচাপের প্রভাবে হওয়া জোয়ারের পানিতে ডুবে কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অত্যধিক বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের একাধিক শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপটির সৃষ্টি হয়। পরদিন বুধবার তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং গত বৃহস্পতিবার সকালে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এটি ঢাকা ও এর আশপাশে অবস্থান করছিল। পরে এটি লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে এবং আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদেরা আগেই বলেছিলেন যে, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। বাস্তবে তা–ই হয়। তবে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আর উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সঙ্গে দেখা দেয় জলোচ্ছ্বাস।
অতিবৃষ্টির কারণে দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থাটি জানিয়েছে, গতকাল শুক্রবার এসব এলাকার নদ-নদীগুলো বিপৎসীমা অতিক্রম করার পথে রয়েছে। ছয় জেলার মধ্যে পাঁচটিই হাওর অঞ্চলের জেলা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বৃহস্পতিবার বলেন, ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল সকাল নয়টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার পর ঢাকা-বরিশাল নৌপথ এবং চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশজুড়ে ব্যাপক বৃষ্টি, ৬ জেলায় বন্যার শঙ্কা

আপডেট সময় :