ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, এলাকাবাসীর ক্ষোভ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। বিশেষ করে কুলাশিং থেকে দেবদারু মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দ আর গর্তে ভরা। এতে প্রতিনিয়ত ঘটছে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং যাত্রী দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির কোনো সংস্কার হয়নি। বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। সিএনজি চালক মুসা মিয়া বলেন, “প্রতিদিন এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হয়। শরীর ব্যথা করে, গাড়িরও বড় ক্ষতি হয়।”
মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া সুলতানা জানায়, “স্কুলে যেতে কষ্ট হয়, বৃষ্টির দিনে জামাকাপড় ভিজে যায়, কাদায় পড়ে গিয়ে চোট পাই।”
স্থানীয় শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম বলেন, “এই সড়কটি নবীনগরের কয়েকটি ইউনিয়নের জীবনরেখা। প্রতিদিন হাজারো মানুষ—শিক্ষার্থী, কৃষক, রোগী—এই পথ দিয়ে চলাচল করে। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কারের উদ্যোগ দেখা যায়নি।”
এলাকাবাসীর দাবি, শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। এটি শুধু একটি সড়ক নয়, এটি জনজীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্রুত সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরের শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় :