ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নভেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথ্য দেবে আফগানিস্তান। রবিবার সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যুর নাম পরে নিশ্চিত করা হবে।

তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ৬ নভেম্বর। তার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর।

শুরুতে এই সিরিজে তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্টও ছিল। ভবিষ্যৎ সফর সূচি অনুসারে সেটা হওয়ার কথা ছিল গত জুলাই-আগস্টে। কিন্তু সিরিজটি পেছানো হয় ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের তীব্র গরমের কথা ভেবে। সাধারণত এই দুই জায়গাতেই হোম ম্যাচগুলো আয়োজন করে এসিবি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে শুধু ওয়ানডে আয়োজনের ব্যাপারে তারা সম্মত হয়।

সিরিজের সূচি

৬ নভেম্বর প্রথম ওয়ানডে- সংযুক্ত আরব আমিরাত
৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে-সংযুক্ত আরব আমিরাত
১১ নভেম্বর তৃতীয় ওয়ানডে-সংযুক্ত আরব আমিরাত

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নভেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

আপডেট সময় :