ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নয় বছর পর ঢাকা-রোম সরাসরি ফ্লাইট পরিচলনায় বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৫ সালে লোকসানের মুখে ঢাকা-রোম ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ বিমান। একই রুটে সরাসরি ফ্লাইট চালু করতে প্রস্তুত সংস্থাটি। আগামী ২৬ মার্চ ইতালির রোমে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করার লক্ষ্য বিমানের। বিমানের সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে রোম পৌছাতে সময় নেবে ৯ ঘণ্টা। সপ্তাহে তিনদিন ফ্লাইট চলাচল করবে। যাত্রী বৃদ্ধি পাওয়ায় লোকসানের শঙ্কা করছে না বিমান।

বন্ধ রুটগুলো আলু করছে বিমান। এরই ধারাবাহিকতায় টার্গেট ইউরোপ।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম জানিয়েছেন, গত ৯ বছরে বাংলাদেশি যাত্রী বেড়েছে। যাত্রী ও সংস্থার স্বার্থ বিবেচনায় রেখেই সরাসরি ফ্লাইট শুরু হবে।

আমরা বাণিজ্যিক দিকটি যাচাই করেছি। ২০০৯ সালে রোমে যে পরিমাণ বাংলাদেশি প্রবাসি ছিলেন, এখন তা ৭ গুণ বেড়েছে। আমাদের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে। সুতরাং, শুধুমাত্র প্রবাসীদের ওপরই নির্ভর করছি না। কেউ যদি ইউরোপে যেতে চায়, তাহলে কিন্তু কোনো ফ্লাইট নেই। সুতরাং, আমরা রোম দিয়ে শুরু করছি।

এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, সরাসরি ফ্লাইট সবসময়েই বেশি লাভজনক। কিন্তু আমরা রোম থেকে যাত্রীদের আনব, সেটি শুধু ঢাকা
কেন্দ্রিক বাঙালি যাত্রী হলেই হবে না। সেখানে কাঠমাণ্ডু-কুয়ালালামপুর, ব্যাংকক এবং সিঙ্গাপুরের যাত্রীদেরও বহন করতে হবে।

ঢাকা-রোম সরাসরি ফ্লাইটে সময় লাগবে ৯ ঘণ্টা। তবে সরাসরি ফ্লাইটের সিদ্ধান্ত পরিবর্তন হলে ট্রানজিটের ক্ষেত্রে আপাতত কুয়েত বা দুবাইকে পরিকল্পনায় রেখে প্রস্তুতির কথাও জানিয়েছে বাংলাদেশ বিমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয় বছর পর ঢাকা-রোম সরাসরি ফ্লাইট পরিচলনায় বিমান

আপডেট সময় :