ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। নরসিংদী পৌর শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
নরসিংদী বড় বাজারের বেশ কিছু ব্যাবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর নেতৃত্বে রাহাত নামে এক চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়েছে। নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর নির্দেশ “যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ”।
বিগত বেশ কিছুদিন যাবৎ নরসিংদী বড় বাজারে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ রাহাত গংদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী বাজারের সাধারণ ব্যাবসায়ীরা। চাঁদাবাজ রাহাত এর নেতৃত্বে বাজারের ব্যাবসায়ী গোলজার হোসেন, সমর সাহা, প্রিয় গোপাল সাহা, খোকন সাহাসহ সাধারণ ব্যবসায়ীরা রীতিমত অত্যাচারিত।
গতকাল মঙ্গলবার ব্যাবসায়ী গুলজার হোসেনকে চাঁদাবাজ রাহাত চাপাতি দিয়ে কুপিয়ে আহত করলেও এই বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন প্রতিবাদ জানায়নি। এই ঘটনায় থানায় মামলা হলেও দীর্ঘ দেড় মাসেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।
অবশেষে গতকাল সোমবার সন্ধ্যায় ব্যাবসায়ীরা দ্বারস্থ হয় নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ এর কাছে। ঘটনা জেনে ৪ ঘন্টার মধ্যেই চাঁদাবাজ রাহাতকে চাপাতিসহ আটক করে সিদ্দিকুর রহমান নাহিদ এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা। আটকের পর চাঁদাবাজ রাহাতকে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে বাজারে প্রদক্ষিণপূর্বক র‌্যাব সদস্যের হাতে চাঁদাবাজ রাহাতকে তুলে দেয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ীসহ জনতার উদ্দেশ্যে নরসিংদী জেলা ছাত্রদল এর সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, নরসিংদীর বড় বাজারের ব্যাবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজ রাহাতকে ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে চাপাতিসহ আটক করি।
ব্যাবসায়ীরা যাতে চাঁদাবাজদের আতঙ্কে আতঙ্কিত না হয়, কুখ্যাত চাঁদাবাজ রাহাতকে কোমরে দড়ি বেঁধে বাজার প্রদক্ষিণ করিয়ে প্রশাসনের কাছে দিয়ে দেই। এ সময় তিনি নরসিংদী বড় বাজারকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেন এবং নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর ঘোষণা “যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ” কার্যকরের অঙ্গীকার ব্যাক্ত করেন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে, চাঁদাবাজি, দখলদারি ও অনিয়মের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আপডেট সময় :