ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে মানববন্ধন

আবুল হোসেন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় : ৩০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস পুকরের লীজ বাতিলের দাবীতে ভুক্তভূগি নারী-পুরুষরা মানববন্ধন শেষে, নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন। আজ সোমবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে উপজেলার বরেন্দা গ্রামের হিন্দু-মুসলিম জনসাধারণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ মোঃ আতাউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী, বিচিত্রা তীর্কি, পরিষদের সাংগঠনিক সম্পাদক, সুভাষ চন্দ্র হেমরোম, জাতীয় যুব সংহতির সদস্য, সহিদুল ইসলাম, বরেন্দা গ্রামের মোঃ নূরনবী মাষ্টার ও বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ’র সদস্য, মোঃ তাজুদ্দীন ফটিক। বক্তরা বলেন, বরেন্দা মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৫৪ দাগের ৯.৭২(একর) আয়তনের নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের (প্রায় ৩০ বিঘা) ঐতিহ্যবাহী “সুতিহার দিঘি”টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে লীজ নিয়ে দীর্ঘদিন যাবত বরেন্দা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন ও হিন্দু সম্প্রদায়ের মন্দির, স্মশান এর উন্নয়ন এবং বিবাহ ও মৃত্যুতে ওই পুকুরের মাছ ব্যবহার করে আসছিল। উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি বাংলা ১৪৩২সনের জন্য তিন বছর মেয়াদে পুকুর লীজের আবেদন আহ্বান করলে ওই গ্রামের অর্থাৎ বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ লীজে অংশগ্রহণ করে। গ্রামবাসীর অভিযোগ, গ্রাম সন্নিকটের বরেন্দা গ্রামের সমিতির অনুকুলে লীজ না দিয়ে লীজের নীতিমালা উপেক্ষা করে নাচোলের সাবেক কাউন্সিলর আকবর আলীর প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে লীজ প্রদান করেন। লীজ নীতিমিলিা উপেক্ষা করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি দুরের সমিতিকে লীজ প্রদান করার বিরুদ্ধে বরেন্দা গ্রামের প্রায় ৭শতাধীক হিন্দু-মুসলিম নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যবস্তাপনা কমিটির সভাপতি ও উপজেরা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, লীজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক মহদয়ের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে মানববন্ধন

আপডেট সময় :