ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। (৮ ফেব্রুয়ারি) গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আমিনুল ইসলাম (৬৬), ওলি উদ্দিন খান (৩২), ইমরান খাঁন (২৩), মোসলেম (৪৩), আব্দুল গাফ্ফার (৪২), মজনু মিঞা (৩৪), অমল কুমার (২৭), এবং ইমরান হোসেন (১৮)। পুলিশ জানান, বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সমবেত হয়। পরে দুষ্কৃতিকারীরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে।

এসময় পুলিশ গোপন সংবাদে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের গ্রেফতার করেন। তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক , তালা কাটার যন্ত্র, একটি লোহার পাইপ, একটি হেক্স মেশিন, ৭টি হেক্স ব্লেড এবং একটি লোহার তৈরি এক্সেল জব্দ করা হয়। পুলিশ আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও দস্যুতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

আপডেট সময় :