ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ট্রফি নিয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৬৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের এটি হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে টুর্নামেন্টের ট্রফি গেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে।

রোববার (৫ মে) গণভবনে ট্রফি সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন করেন বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক। সেখানে ফটোসেশন শেষে আনা হয় সূচি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। ঢাকার একটি তারকা হোটেলে সূচি ঘোষণা করে বিসিবি।

যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। সিরিজ খেলতে আসা ভারত ও স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমান প্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের আয়োজক বাংলাদেশ। মোট দুইটি ভেন্যুতে খেলা হবে। ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। এর আগে ২০১৪ সালেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও বসেছিল বাংলাদেশে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ট্রফি নিয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় :