ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৯৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে আসা একটি ট্রেন আন্দোলনের স্থান থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়ে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চলমান রেখেছিলাম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পুলিশ আমার ভাইদের উপর হানলা চালায়। এদেশে পুলিশি হামলা কখনো ছাত্রদের আন্দোলন থামাতে পারেনি। যদি ছাত্রদের আন্দোলন পুলিশ বা দেশের সরকার থামাতে পারতো তাহলে দেশ আজ স্বাধীন হতো না। আমরা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়ে দেখিয়েছি আমাদের দাবি আমরা আদায় করতে পারি।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আমার ভাইদের ওপর গুলিয়ে চালিয়েছে পুলিশ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আমরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছি।

ছাত্র থেকেই আপনারা পুলিশ হয়েছেন কিভাবে আমাদের ওপর আপনার গুলি চালান। আন্দোলনে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আরেক শিক্ষার্থী বলেন, আমার ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে কোটা সংস্কারের দাবি মানতে হবে। নাহলে এ আন্দোলন থেকে কেউ ঠেকাতে পারবো না। আমরা আজ থেকে রেললাইন অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আপডেট সময় :