ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ফিলিস্তিনে মনবতার পতন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৭১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে মনবতার পতন। দেশটিতে ইসরাইলী সেনাদের অত্যাচার গোটা বিশে^ সমলোচিত হচ্ছে। এখানে পশু-পাখির মতো মানুষকে নির্দয়ভাবে মারা হচ্ছে। ইসলাইলীদের গুলিতে আহত এক ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির বনেটের ওপর বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে।

আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, তার নাম মুজাহিদ আজমি। চিকিৎসালয়ে নিতে তারা একটি অ্যাম্বুলেন্স খোঁজার সময় সেনাবাহিনী তাকে ধরে গাড়ির বনেটের ওপর বেঁধে রাখে। পরে তারা গাড়িটি চালিয়ে চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর চলন্ত গাড়ির বনেটের ওপর রক্তাক্ত এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। এমন খবরই জানাচ্ছে বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনার সত্যতা নিশ্চিত স্বীকার করেছে। সংস্থাটি বিবৃতিতে বলেছে, অভিযানের সময় এই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে।

আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন। প্রটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনে মনবতার পতন

আপডেট সময় :