ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

ফের বাড়লো বোতলজাত এলপিজির দাম

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৭৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে বিইআরসির কার্যালয়ে নতুন মূল্য নির্ধূারণের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। নতুন আজ রোববার থেকেই কার্যকর হবে।

ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ থেকে বাড়িয়ে ৬৭৯ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৫৩৬ থেকে বেড়ে ১ হাজার ৫৪৪ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮৪৩ থেকে বাড়িয়ে ১ হাজার ৮৫৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৬৬ থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬, ১৮ কেজি ২ হাজার ২১১ থেকে বাড়িয়ে ২ হাজার ২২৩ টাকা করা হয়েছে।

২০ কেজি ২ হাজার ৪৫৭ থেকে ২ হাজার ৪৭০ টাকা, ২২ কেজি ২ হাজার ৭০৩ থেকে ২ হাজার ৭১৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৭২ থেকে ৩ হাজার ৮৮ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬৮৬ থেকে ৩ হাজার ৭০৬ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৫৪ থেকে ৪ হাজার ৭৬ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৩২৩ এবং ৪৫ কেজির এলপিজির দাম ৫ হাজার ৫২৯ থেকে বাড়িয়ে ৫ হাজার ৫৫৮ টাকা করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ দশমিক ৬৯ টাকায় এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৬৬০ টাকায় বা প্রতি ঘনমিটার ২৬৬ টাকায় সমন্বয় করা হয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৬৮ দশমিক শূন্য ৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের বাড়লো বোতলজাত এলপিজির দাম

আপডেট সময় :