ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

বাংলাদেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে যেতে চায় ভারত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌথ উদ্যোগ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে রাষ্ট্রদূত বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে উন্নততর অত্যাধুনিক প্রযুক্তিসহ প্রতিরক্ষা উৎপাদনে ব্যাপক পরিসরের সক্ষমতা ভাগ করে নিতে আগ্রহী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট এসআইডিই-২০২৪ বিষয়ক সেমিনারে এ প্রস্তাব দেন প্রণয় ভার্মা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম আর শামীমও সেমিনারে বক্তব্য দেন।

সেমিনারে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী মোদি’র মেক ইন ইন্ডিয়া ও মেক ফর দ্য ওয়ার্ল্ড-এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে গত এক দশকে অর্জিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানিতে নেতৃত্ব দিয়েছে।

প্রণয় ভার্মা এসআইডিই ২০২৪’কে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে ভারতের প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি প্রতিফলন হিসাবে অভিহিত করেন। যার মধ্যে বাংলাদেশকে ভারত সরকারের দেয়া ৫০০ মিলিয়ন ডলার প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট-এর ব্যবহারও রয়েছে।

ভারতের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রিমিয়ার প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই ইভেন্টে অংশ নেয় এবং এতে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রদর্শন করা হয়।

সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে যেতে চায় ভারত

আপডেট সময় :