ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বান্দরবানে আর্থিক অনুদানের চেক বিতরণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ও স্থায়ী অক্ষমতাজনিত সরকারী কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
এসময় বান্দরবানের বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ৪ জনের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ৮লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। একই সাথে চাকরিরত অবস্থায় অসুস্থতাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম একজনের পরিবারের সদস্যর হাতে ৪ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক সরকারীভাবে প্রদত্ত এই চেকের টাকা যথাযথস্থানে খরচ করার আহবান জানান এবং আগামীতেও জেলা প্রশাসন থেকে বিভিন্ন সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মুত্যুবরণকারী ৪জনের পরিবারের সদস্য,জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে আর্থিক অনুদানের চেক বিতরণ

আপডেট সময় :