ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলো ফোরাম জোট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৭৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে ‘ফোরাম’-এর মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

গতকাল শনিবার উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে একযোগে এবং উৎসবমুখর পরিবেশে ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান (বাবু)-র নেতৃত্বে ফোরামের নির্বাচনী প্যানেলের সদস্যবৃন্দ মনোনয়নপত্র জমা দেন । এ সময় প্যানেলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন, যাঁরা সবাই দীর্ঘদিন ধরে পোশাক খাতে অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে আসছেন ।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র দুইজন সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা ও আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরাম এর সভাপতি এম এ সালাম, ফোরাম এর মহসচিব ডঃ রশিদ আহমেদ হোসাইনী, ফোরাম এর প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ । এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেনজির আহমেদ, শাহাদাত হোসেন কিরণ, বাবু বিশ্বাস, এম. এ. রহিম ফিরোজ, এবিএম শামসুদ্দিন, ইনামুল হক খান (বাবলু)সহ জোটের সিনিয়র নেতাগন ও অন্যান্য ফোরামের সদস্যবৃন্দ ।

দীর্ঘদিন ধরে পোশাক খাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা ‘ফোরাম’ একটি সুসংগঠিত, জবাবদিহিতামূলক এবং আধুনিক বিজিএমইএ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এবারের নির্বাচনে তাদের লক্ষ্য—সদস্যদের স্বার্থ সংরক্ষণ, উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কার্যকর কৌশল গ্রহণ ।

“ফোরাম” বিশ্বাস করে, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনই বাংলাদেশ পোশাক শিল্পকে একটি শক্তিশালী, টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলো ফোরাম জোট

আপডেট সময় :