ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে

বিকাশ ঘোষ
  • আপডেট সময় : ৬৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দু’বারের ইউপি সদস্য বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো: সৈকত।

মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈকত বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাষ্টারপাড়া গ্রামের দু’বারের ইউপি সদস্য মো: শফিউল আলম সুরুজ এর ছেলে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা সত্যতা নিশ্চিত করে জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য এবং তিনি গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ সাংবাদিকদের বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন,আমরা পরীক্ষা হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি।

ইউপি সদস্য শফিউল আলম সুরুজ এর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেইসাথে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে

আপডেট সময় :