ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বৃহস্পতিবার ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৩৬ বার পড়া হয়েছে

নির্বাচন ভবন : ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার প্রথম ধাপে ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার (২০ মার্চ) সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, ব্যালট ও ইভিএমে উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য ইসির পাঠানো সকল প্রস্তাবই গ্রহণ আমলে নিয়েছে আইন মন্ত্রণালয়। সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেয়া হয়েছে।

তাতে কোন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে ভোট করতে সহজ হবে। পাশাপাশি রঙিন পোস্টারও ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। সেই সঙ্গে জামানত বাড়ানো হয়েছে। আর প্রিসাইডিং কর্মকর্তাকে অনিয়ম হলে ভোটকেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃহস্পতিবার ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় :