ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গেলোবারও ফাইনালে ওঠার পথে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল সাবিনা-মনিকা চাকমাদের বাংলাদেশ।

এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসে সাবিনা খাতুনরা। এর পর থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে পিটার বাটলারের দল।

শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। আজ সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

গতবারের তুলনায় এবার বেশি শক্তি নিয়েই টুর্নামেন্টে এসেছিল ভুটানিজরা। বাংলাদেশের সঙ্গে এবারও কুলিয়ে উঠতে পারেনি পাহাড়ঘেরা দেশটি। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যে যারা জয়ী হবে তাদের সঙ্গেই ফাইনাল খেলবে বাংলাদেশ।

সেমিফাইনালে ওঠার পথে ভারতের বিপক্ষে ২ গোল দিয়ে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের নম্বর টেন তহুরা খাতুন। ভুটানের বিপক্ষেও আগুনে ফুটবল খেলেছেন তিনি। হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা। একটি করে গোল আদায় করে নিয়েছেন ঋতুপর্ণা ও শিউলি আজিম।

বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান রূপনা চাকমারা। বাংলাদেশের হয়ে প্রথম গোল আদায় করেন ঋতুপর্ণা। সপ্তম মিনিটে তহুরার পাস থেকে ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোল দেন তিনি।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। ভুটানের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন তহুরা। তিন মিনিট পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভুটানের ডেকি লাজন।

২৪তম মিনিটে সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করেন সাবিনা। তার শট গোলবারে লেগে ফিরে আসার পর প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেন মনিকা। তার পাস থেকে সেই সাবিনাই দূর থেকে নেওয়া শটে গোল পান।

ম্যাচের ৩৫তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোল আদায় করে নেন তহুরা। ভুটানের একজনকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার দৃষ্টিনন্দন শটে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ গোলে।

দুই মিনিট পর ভুটানের জালে আরও একবার বল জড়ায় বাংলাদেশ। গোলরক্ষক রূপনার বাড়ানো বল মাঝমাঠ থেকে নিয়ে ভুটানের গোলরক্ষককে কাটিয়ে গোল দেন সাবিনা। ৪২ মিনিটে গোল শোধ দেয় ভুটান। গোল দেন আগে সুযোগ হাতছাড়া করা ডেকি লাজন। ৫-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ শানায়নি বাংলাদেশ। খেলায় ধীরগতি আনে পিটার বাটলারের দল। ৫৭তম মিনিটে মনিকার থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। বাংলাদেশের হয়ে সপ্তম গোল করেন মাসুরা। ৭-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় :