ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

আপডেট সময় :