ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মার্চ মাস থেকে ওঠানামা করবে জ্বালানি তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশে কমানো হবে। মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, নতুন পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করবে।

বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার শর্ত দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সরকার গত বছর নভেম্বরের মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ে আইএমএফকে আশ্বস্ত করে। কিন্তু নির্বাচন থাকায় সে সময় জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি।

নির্বাচনের পর আইএমএফ ঋণের কিস্তি দেওয়ার সময় আগের শর্তের কথা মনে করিয়ে দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফের শর্তপূরণে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। প্রতিবেশী দেশ ভারতও আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করে। এখন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির মূল্য সমন্বয়ে গেলে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কিছু থাকবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্চ মাস থেকে ওঠানামা করবে জ্বালানি তেলের দাম

আপডেট সময় :