ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মুন্সীগঞ্জ-৩ আস‌নের এমপি কামরুজ্জামান রতন সংসদে বক্তব্যের প্রতিবাদ জানালো মুন্সিগঞ্জ জেলা জামায়াত

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা জামায়াত।
গত রোববার (২২ জুন) জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অভিযোগ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৯ জুন মুন্সিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। ওই অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মুন্সিগঞ্জ জেলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার বিশ্বাস এ জেলায় কোনো চাঁদাবাজি হয় না।’
এ সময় উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা তার বক্তব্যের জবাবে বলেন, এখানেও চাঁদাবাজি হয়। মুন্সিগঞ্জ জেলা জামায়াতের দাবি, আমীরে জামায়াতের বক্তব্যের অর্থ পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আমীরে জামায়াত কোনো পর্যায়েই মুন্সিগঞ্জবাসীকে অসম্মান করে কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।
জেলা জামায়াতের অভিযোগ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন গত ২০ জুন জেলার একটি অনুষ্ঠানে এবং ২১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আমীরে জামায়াতের বক্তব্য নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের চেষ্টা করেন। এ সময় স্পিকার ওই বক্তব্যকে অসংসদীয় বলে উল্লেখ করেন বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের অনর্থক বিতর্ক কাম্য নয়। মুন্সিগঞ্জের রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে সত্যনিষ্ঠ ও সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়েছে জেলা জামায়াত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জ-৩ আস‌নের এমপি কামরুজ্জামান রতন সংসদে বক্তব্যের প্রতিবাদ জানালো মুন্সিগঞ্জ জেলা জামায়াত

আপডেট সময় :