ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তিকে নিয়ে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি গণঅধিকার পরিষদের নেতাদের বেধড়ক মারধর করছেন। পরে সেনা সদস্যরা তাকে আটক করলে হেলমেট পরা এক পুলিশ তাকে নিয়ে যায়। এরপর থেকে ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে। গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান তার ফেসবুক পোস্টে লিখেন, নেতাকর্মীদের ওপর হামলা করা ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং – ৯৭১৭১৯৭২৪৩। তিনি পল্টন থানার ওসির গাড়ির ড্রাইভার। অনলাইনে ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেন ওই ব্যক্তি গোয়েন্দা পুলিশের সদস্য। বিষয়টি নাকচ করে ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ডিবির কেউ নন। ঘটনার সময় যারা দায়িত্বে ছিলেন সবাই পোশাক পড়া ছিলো। সিভিলে কেউ ছিলো না। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আমাদের কয়েকটি টিম।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামানও একই কথা বলেন। তিনি জানান, ঘটনার সময় ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
এর আগে গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় জাপার নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় মশাল মিছিল বের করে গণঅধিকার পরিষদ। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলার চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরাও মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয় এলাকায় প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার একপর্যায়ে মেরুন রঙের টি-শার্ট পরা ওই ব্যক্তি ‘জুলাই ভরে দেব’ বলে চিৎকার করে গণঅধিকার পরিষদের নেতা নুরকে বেধড়ক মারধর করেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে থাকা সেই ব্যক্তিকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তিকে নিয়ে নানা প্রশ্ন

আপডেট সময় :