রাজবাড়ীতে হেরোইনসহ দুই জন গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৭৪ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার সহ দুই জন আসামী গ্রেফতার করা হযেছে।
বুধবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী গোয়ালন্দ ঘাট-কুষ্টিয়াগামী মহাসড়কের বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড সিমেন্টের দোকানের সামনে থেকে এ হেরোইন উদ্ধার করা হয়।আসামিরা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ঢালার পাড় চড় অযোধ্যা গ্রামের মো. হালিম মোল্যার ছেলে মো. সজিব মোল্লা, অন্য আসামী লক্ষীপুর ধোপাবাড়ি গ্রামের ছগির শেখের ছেলে শিশির শেখ-২২, । গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করা হয়েছে।
রজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ খানখানাপুরে অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের সদস্যরা।এ অভিযানে আসামী দুইজন সহ ৭৪ পিছ হেরোইন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




















