ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

রাতেই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেন্নাইয়ে আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল দুপুরে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

বাংলাদেশ দল গত ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে এসে পৌঁছায়। গতকাল ও আজ নাজমুল হোসেনের দল স্টেডিয়ামের পাশের নেটে সাকিবকে ছাড়াই অনুশীলন করেছে। জানা গেছে, ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।

পাকিস্তানে বাংলাদেশ দলের সিরিজ জয়ের পর ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে সেই ম্যাচের দুই ইনিংসে ১২ ও ০ রানে আউট হলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত।  প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯৬ রানে ৫ উইকেট।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আগামী ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতেই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

আপডেট সময় :