ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

রাত থেকেই চট্টগ্রাম-ঢাকা পথে ট্রেন চলাচল শুরু 

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে কয়েকদিন সময় লাগবে। তখন ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে ভবন থেকে জানানো হয়, সোমবার রাতে ফেনী-চট্টগ্রাম অভিমুখী সিঙ্গেল লাইনের মাধ্যমে ঢাকা হতে চট্টগ্রাম রুটে চট্টগ্রাম মেইল (২ ডাউন), তূর্ণা নিশিতা এক্সপ্রেস (৭৪২) এবং চট্টগ্রাম হতে ঢাকা রুটে ঢাকা মেইল (১ আপ), তূর্ণা নিশিতা এক্সপ্রেস (৭৪১) ট্রেন চলাচল করবে।
আগামীকাল (২৭ আগস্ট) হতে ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪), সুবর্ণ এক্সপ্রেস (৭০২), কর্ণফুলী এক্সপ্রেস (৪) এবং চট্টগ্রাম ঢাকা রুটে মহানগর গোধূলী এক্সপ্রেস (৭০৩), কর্ণফুলী এক্সপ্রেস (৩), কক্সবাজার হতে ঢাকা রুটে পর্যটক এক্সপ্রেস (৮১৫) চলাচল করবে।
চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস (২৯ আপ), সাগরিকা এক্সপ্রেস (৩০ ডাউন) চলাচল করবে। একই সঙ্গে চট্টগ্রাম হতে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কনটেইনার ট্রেন চলাচল করবে।
এদিন রেলওয়ের মহাপরিশালক, রেলওয়ে জিএম (পূর্ব) ও অন্যান্য বিভাগীয় প্রধান কর্মকর্তারা ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে  এ সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাত থেকেই চট্টগ্রাম-ঢাকা পথে ট্রেন চলাচল শুরু 

আপডেট সময় :