ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

লাগামহীন সব্জি বাজার, দাম বেড়েছে মুরগি-মাছ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাঁচা বাজার কোন দরদাম নেই। দোকানি বললেন, এক দাম-বেগুন ১০০ টাকা, ঝিঙ্গা ৬০, পটল ৬০, আলু ৬০, লাউ ৫০-৬০, শশা ৪০-৫০ এবং পেপে বিক্রি হচ্ছে ৮০, গাজর ৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা কেজি দরে। মাঝারি চাল কুমড়া প্রতিটি ৫০ টাকা।

সোমবার (১৩ মে) খিলগাঁও বাজার এবং আশপাশের ভ্যানবাজারে এমন দরেই বিক্রি হচ্ছে সব্জি।

বাজারের মাছ, মাংস বাড়তি থাকলেও সব্জির বাজার ছিলো সাধারণের নাগালে। কিণ্তু সময় পরিবর্তন হয়েছে। সব্জির বাজার এখন লাগামহীন। খুচরা বিক্রেতাদের সাফ জবাব মোকাম থেকে বেশি দামে কিনতে হয় বলেই বিক্রির দাম চড়া।

দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই। সিন্ডিকেটের কবলে কাঁচাবাজার এসব অভিযোগও শোনা যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ তীব্র গরমে ক্ষেতে নষ্ট হচ্ছে সবজি এবং সেচেও বেড়েছে উৎপাদন খরচ। ফলে বাজারে সব্জির দাম উর্ধমুখি।

১২০ টাকা ডজনের ডিম এখন ১৫০ টাকা। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

গরমে অজুহাত আর লালন-পালন ব্যয় বেশি এমন অজুহাতে ব্রয়লার মুনগির কেজি ২২০ টাকা, সোনালি ৩৮০ টাকা আর দেশি জাতের জন্য মুরগি প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষের কই আর রুই- কাতল বিক্রি ২৫০-৩৫০ টাকা। কম বৃষ্টি এবং মাছের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাগামহীন সব্জি বাজার, দাম বেড়েছে মুরগি-মাছ

আপডেট সময় :