ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী বহিস্কার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জেলা বিএনপি। গতকাল রোববার রাতে যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের বিএনপির সদস্য মোহম্মদ জিল্লু, উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কর্মী পরিচয় দানকারী তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী ও হানিফ আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় উলাসী ইউনিয়ন বিএনপির সদস্য মোহম্মদ জিল্লুকে দল থেকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। এছাড়া একই উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চার বিএনপি কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং জমি দখলসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনপ্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী বহিস্কার

আপডেট সময় :