ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শিবচরের পদ্মা থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ ধরা নিষিদ্ধকালীন মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করেছে প্রশাসন। এসময় ৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

এসময় জেলেদের জাল আটকে পড়া একটি মৃত শুশুক উদ্ধার করা হয়। রোববার(১৩ অক্টোবর) ভোর থেকে রাত পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলি।

শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযার চালিয়ে ৬০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করা হয়। এছাড়া মাছ উদ্ধার করা হয় ৮ কেজি। এর আগে দিন রাতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ করে উপজেলা মৎস অফিস। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত শুশুকটি আটকা পড়া অবস্থায় পায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবচরের পদ্মা থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ

আপডেট সময় :