ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

সাবিনাদের কোটি টাকা পুরস্কার দিলো ক্রীড়া মন্ত্রণালয়

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমনটা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি।

বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।

বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবিনাদের কোটি টাকা পুরস্কার দিলো ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট সময় :