ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সোনাগাজীর পৌরসভার উচ্ছেদ অভিয়ান চলাকালে হামলা, আহত-৪, অস্ত্রসহ আটক-৫

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় উপজেলা সোনাগাজীতে পৌরসভার রাস্তা বৃদ্ধির কারণে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামবাসির উপর হামলা করেছে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও তার সহযোগীরা। ২৪ জুলাই, গত বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার বাখরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৫জনকে দেশীয় অ-স্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
জানাগেছে, সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড বাখরিয়া গ্রামে ড্রেন নির্মানের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
অভিযানে পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন এর বাড়ীর সিমানা প্রাচীর ভাঙার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, বাখরিয়া গ্রামের আব্দুল আজিজ দুলাল, নোমান হোসেন , আবিদুর রহমান ও লিটন।
খবর পেয়ে যৌথবাহিনীর (সেনা-পুলিশ) সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেন। আটককৃতরা হলেন, মোহাম্মদ মাইন উদ্দিন (৫০), তার ছেলে নিহাল আহমেদ অমি (২০) এবং তার সহযোগী আব্দুস শুক্কুর (৫০), সোহেল কামাল (২৮) ও শাহাদাত হোসেন মিশন (১৭)।
আহত আবদুল আজিজ দুলাল বলেন, মামলার প্রস্তুতি চলছে।
মাইনউদ্দিনের পরিবারের দাবি, এখানে ড্রেন নির্মানের বিরুদ্ধে ২৩ জুলাই আদালতে ১৪৫ ধারায় মামলা করা হয়েছিল। সেটা উপেক্ষা করে যৌথবাহিনী আর গ্রামের লোকদের নিয়ে প্রশাসন উচ্ছে করেছে।
সোনাগাজী পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, মাঈন উদ্দিন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে। তবে ঘটনাটি তার পারিবারিক, জেলা বিএনপি সার্বিক বিষয় বিবেচনা করবে।
এ ব্যপারে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, মাইন উদ্দিন বর্তমানে কোন পদে নেই। তিনি যদি কোন ফৌজদারি অপরাধ করেন, সেটা দেশের প্রচলিত আইনে বিচার হবে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, ড্রেনের কাজ চলাকালে গ্রামবাসির ওপর হামলার ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এঘটনায় ৫জনকে দেশীয় তৈরি চাপাতি, দামা ও চুরিসহ আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীর পৌরসভার উচ্ছেদ অভিয়ান চলাকালে হামলা, আহত-৪, অস্ত্রসহ আটক-৫

আপডেট সময় :